দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন, মেরামতে সময় লাগবে ১ মাস

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন, মেরামতে সময় লাগবে ১ মাস

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন, মেরামতে সময় লাগবে ১ মাস

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন, মেরামতে সময় লাগবে ১ মাস

প্রযুক্তি ডেস্ক: দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (SMW-5) সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি মেরামত করতে প্রায় এক মাসের মত সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।২৭ এপ্রিল শনিবার বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২ টায় বিএসসিপিএলসি’র আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (SMW-5) সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। SMW5 কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় সমুদ্রের তলদেশে ক্যাবল মেরামতের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। কনসোর্টিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আগামী মে মাসের শেষ সপ্তাহে ক্যাবলটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হবে।এতে আরও বলা হয়, SMW-5 এর মাধ্যমে বিচ্ছিন্নকৃত প্রায় ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইড্থ SMW-4 ক্যাবলে স্থানান্তর করার জন্য বিএসসিপিএলসি হতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং গ্রাহকগণ বিএসসিপিএলসির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় চাহিদা মোতাবেক তাদের সার্কিটসমূহের সংযোগ চালু করার প্রক্রিয়া গ্রহণ করেছে।গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ইনফিনিক্স স্মার্টফোন কিনে বাইক জিতলেন গাজীপুরের রাসেল

ইনফিনিক্স স্মার্টফোন কিনে বাইক জিতলেন গাজীপুরের রাসেল

কুষ্টিয়ার ‘ইউটিউব ভিলেজে’ নতুন টাওয়ার করলো গ্রামীণফোন

কুষ্টিয়ার ‘ইউটিউব ভিলেজে’ নতুন টাওয়ার করলো গ্রামীণফোন

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ

প্রপার্টি বেচাকেনার ওয়েবসাইট ‘প্রপার্টি গাইড বাংলাদেশ’ উন্মোচন

প্রপার্টি বেচাকেনার ওয়েবসাইট ‘প্রপার্টি গাইড বাংলাদেশ’ উন্মোচন

যে কারণে সারাদেশে ইন্টারনেটের ধীরগতি

যে কারণে সারাদেশে ইন্টারনেটের ধীরগতি

রক্ষণাবেক্ষণ কাজে দেশে সাময়িক ব্যাহত হবে ইন্টারনেট সেবা

রক্ষণাবেক্ষণ কাজে দেশে সাময়িক ব্যাহত হবে ইন্টারনেট সেবা

আজ সারা দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

আজ সারা দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত, শনিবার স্বাভাবিক থাকবে ইন্টারনেট সেবা

রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত, শনিবার স্বাভাবিক থাকবে ইন্টারনেট সেবা

শনিবার সাময়িকভাবে ব্যাহত হবে ইন্টারনেট সেবা

শনিবার সাময়িকভাবে ব্যাহত হবে ইন্টারনেট সেবা

মন্তব্য করুন