জয়পুরহাট প্রতিনিধি: ‘সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টায় পরিবেশ অধিদফতরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ফারুক হোসেন, জয়পুরহাট আধুনিক হাসপাতালের আরএমও ডা. শহীদ হোসেন, বিসিকের উপ-পরিচালক লিটন চন্দ্র ঘোষ, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।এ সময় বক্তারা বলেন, শব্দ দূষণ রোধে সকল পর্যায়ের মানুষদের আগে সচেতন হতে হবে। ৬০ ডিসিবলের বেশি শব্দ হলে তা দূষণের আওতায় পরে। বিশেষ করে এই মাত্রার শব্দ শিশুদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে। শব্দ দূষনের বিভিন্ন ক্ষতিকারক দিক ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে শব্দ দূষণ পরিহারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
২৪ এপ্রিল ২০২৪ ১১:১০ এএম
মানিকগঞ্জ প্রতিনিধি: ‘আসুন শব্দদূষণ রোধে সকলে সচেষ্ট হই’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের আয়োজনে মানিকগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৪ পালন করা হয়েছে।এ উপলক্ষে ২৪ এপ্রিল বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী।এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো:ইউসুফ আলী, বিআরটিএ সহকারী পরিচালক মাহবুব কামাল, মেডিকেল অফিসার ডা. দিবাকর মন্ডলসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা শব্দ সচেতনতা শব্দদূষণ রোধের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
২৪ এপ্রিল ২০২৪ ০৯:৫৭ এএম