ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। ১০ হাজার খরচে টমেটো চাষে লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক সুদর্শন রায়।কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা পাঠানটরি গ্রামের কৃষক সুদর্শন রায়ের টমেটো ক্ষেতের গাছে ঝুলছে কাঁচা ও পাকা টমেটো, নিজের ২৮ শতাংশ জমিতে জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাধ্যমে চাষ করেছেন রেডজুয়েল জাতের টমেটো।পরিবেশবান্ধব বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের কৃষি অফিসের সহযোগিতায় ২৮ শতাংশ জমিতে টমেটো চাষ করতে খরচ হয়েছে ১০ হাজার টাকার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত টমেটো বিক্রি করে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন টমেটো কৃষক সুদর্শন রায়। উপজেলা কৃষি অফিস বলছে টমেটোর চাষ ও ফলন বাড়াতে কৃষি সহায়তা সহ কৃষকদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ।ছেলের স্বপ্ন পূরণে টমেটো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সুদর্শন রায়ের বাবা নিশি রায়, টমেটোর বাম্পার ফলন লাভবান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।কৃষি অফিসের পরামর্শে ২৮ শতাংশ জমিতে সুস্বাদু টমেটো চাষ করে লক্ষ টাকা আয়ের আশা ব্যক্ত করেন কৃষক সুদর্শন রায়।২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় ১ হাজার ১৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে এ উপজেলায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে ও কৃষক লাভবান হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
০১ ফেব্রুয়ারী ২০২৪ ০৪:৪০ এএম