সারাদেশে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ৪১৩
হেলথ ডেস্ক: গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪১৩ জন ভর্তি হয়েছেন।১১ ডিসেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ১০৩ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৩১০ জন ভর্তি হন।চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯ হাজার ১০১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ৮ হাজার ৫৪৪ জন।চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।