স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা সময় মত পরিশোধ না করলে কারখানায় বিশৃঙ্খলা না করে শিল্প পুলিশের সরনাপন্ন হতে পরামর্শ দিয়েছেন ঢাকা শিল্প পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া।৮ এপ্রিল সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রেস ব্রিফিং করে তিনি এ কথা বলেন।শিল্প পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া শিল্প শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করেন সে প্রতিষ্ঠান ভাঙচুর বা বিক্ষোভ না করে পুলিশের সহায়তা নিন। পুলিশ শ্রমিকদের পক্ষ হয়ে মালিকপক্ষের সাথে সমঝোতা করবে।শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ কারখানাই আজ ছুটি হলেও বেশ কিছু কারখানা ছুটি হবে আগামী কাল। এসব কারখানায় শ্রমিকদের বেতন ভাতা পেতে যেন কোনো অসুবিধা না হয় সে লক্ষে শিল্প পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, আমরা এতক্ষণ আশুলিয়ার বিভিন্ন এলাকার যেসকল কারখানা রয়েছে সেগুলো ভিজিট করেছি। আমরা দেখেছি বেশিরভাগ জায়গায় শ্রমিক ভাইবোনেরা ছুটিতে বের হয়েছেন। ঘরমুখো যাত্রা শুরু করেছেন এবং তাদের চোখেমুখে আনন্দের ঝলক। এর অর্থ হচ্ছে তারা হাসিমুখে বাড়ি ফিরছে। আমাদের যেই দুই একটা জায়গায় সমস্যা ছিলো সেগুলো আমাদের শিল্প পুলিশ গত কিছুদিন যাবত কাজ করে নিজেরা পেশাদারিত্বের মাধ্যমে ধৈর্য্য ধরে কারখানা কর্তৃপক্ষ ও মালিকদের সাথে বসে এরপরে আমরা সমাধান করেছি। তার ফলে আপনারা দেখছেন সবাই সস্তির ঈদযাত্রা করছে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদ ও শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।
০৮ এপ্রিল ২০২৪ ০২:২৮ পিএম
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিগত ৮ মাসে ২৩৩টি হারানো মোবাইল ফোন উদ্ধারসহ ১৭৭টি মাদক দ্রব্য ভাঙ্গ-এর গাছ উদ্ধার এবং মাদক মামলায় মোট ৮৩৫ জন আসামিকে গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।২৭ মার্চ বুধবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিষয়ে ব্রিফিং করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।তিনি বলেন, বিগত ৮ মাসে গ্রেফতারি পরোয়ানা মামলা নিষ্পত্তি করা হয়েছে ৩৪১৪টি, অপহরণ ও নিখোঁজ উদ্ধার করা হয়েছে ১৬০ জন। এছাড়াও ৪৮ হাজার ১৭৫ পিস ইয়াবা, ৮৮৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৩৯৯ বোতল ফেনসিডিল, ৭৩. ৩২ গ্রাম হিরোইন, ৩৩ বোতল বিদেশি মদ, ৪৮ হাজার ৪৭৪ লিটার চোলাই মদসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ ওয়াহিদ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
২৭ মার্চ ২০২৪ ০২:১১ পিএম