কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় তিস্তার শাখা নদীর উপর সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। ২৪ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার হারাগাছ পৌর এলাকায় এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন রংপুর-৪ আসনের টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ উপলক্ষে মেনাজবাজার গোল্ডেনঘাট এলাকায় হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক এরশাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক আব্দুল হান্নান, শিল্পপতি আকতারুল ইসলাম ভরসা, পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আক্তার, সম্পাদক মাহফুজার রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন, হারাগাছ থানার ওসি হারিসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাদনী, যুগ্ম-আহবায়ক জামিল হোসেন প্রমুখ। হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক এরশাদ জানান, রংপুর জেলাধীন পীরগঞ্জ, বদরগঞ্জ ও হারাগাছ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৬ কোটি ১ লাখ টাকা ব্যয়ে ৮৪ মিটার দীর্ঘ এবং সাড়ে ৫ মিটার প্রস্থ এ সেতু নির্মাণ করা হচ্ছে।তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তিস্তার শাখা নদীর উপরে একটি পাকা সেতু নির্মাণের। বিগত দিনে কেউ সেতুটি নির্মাণ করতে পারেনি। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সহযোগিতায় এবং ঢাকায় মন্ত্রণালয়ে ঘুরে এই সেতুটিসহ পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ নিয়ে আসেন। সেতুটি নির্মাণ কাজ শেষ হলে নদীর দুইপাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে বলেও জানান মেয়র।
২৫ জানুয়ারী ২০২৪ ০২:৩৭ এএম
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি মালিকদের বাঁধায় বন্ধ হওয়া প্রায় ১৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ২২ অক্টোবর রোববার থেকে আবারও শুরু হয়েছে সেতুর নির্মাণের কাজ।গত ১৩ অক্টোবর ‘জমি অধিগ্রহণের জটিলতায় সেতু নির্মাণের কাজ বন্ধ’ এই শিরোনামে এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।এলজিইডি সুত্র জানা যায়, গত মঙ্গলবার স্থানীয় জমি মালিকদের সঙ্গে জনপ্রতিনিধি, এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। এতে আইনী প্রক্রিয়া শেষে জমি মালিকদের প্রাপ্য বুঝিয়ে দেয়ার শর্তে বাঁধা তুলে নেন স্থানীয়রা। অবশেষে ৪২ দিন পর আবারও কাজ শুরু হয়েছে।তমা কনস্ট্রাকশনের প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ শরীফ জানান, জমি মালিকদের সঙ্গে আলোচনা করে তারা বাঁধা তুলে নেয়ায় আমরা আবার কাজ শুরু করেছি।প্রকৌশলী সৈয়দ রেজাউল হক বলেন, জমি মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের যৌক্তিক দাবি আইনী প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। আমরা আবারও পুরোদমে নির্মাণ কাজ শুরু করেছি।উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সীমান্তবর্ত্তী মেঘনা নদীতে হাওরাঞ্চলের বারোমাস সড়ক যোগাযোগ স্থাপনে কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৭৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১ হাজার মিটার ‘বাঙ্গালপাড়া চাতলপাড় সেতু’ নির্মাণ শুরু করে। জমি অধিগ্রহণ জটিলতায় গত ৯ সেপ্টেম্বর স্থানীয়দের বাঁধায় কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
২৩ অক্টোবর ২০২৩ ০১:৪৪ পিএম