বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৫নং সুজালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহুগাঁও বাজার থেকে দক্ষিণে মহুগাঁও গ্রামে পাকা রাস্তার কাজে তিন নাম্বার ইটের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করতেছে। সাংবাদিকরা মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন, কী ইট দিয়ে কাজ করতেছেন। প্রশ্নের জবাবে বলেন, এক নাম্বর ইট দিয়ে কাজ করতেছি। কিন্তু সেখানে কোনো এক নাম্বার ইটের ছিটে ফোটাও ছিল না। ৩ নাম্বার ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করতেছেন মিস্ত্রি।এলাকাবাসীরা সাক্ষাৎকারে বলেন, নিম্নমানের ইট দিয়ে কাজ করতেছে ঠিকাদার। কয়েকবার কাজ বন্ধ করে দেই আমরা এলাকাবাসীরা। কিন্তু পুনরায় কাজ করতেছে।এলাকার আরো এক বীর মুক্তিযোদ্ধা বলেন, নিম্নমানের ইট দিয়ে কাজ না করে, ভালো ইট দিয়ে কাজ করার অনুরোধ করেন।এ ব্যাপারে রাস্তার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস বাপ্পি বাফির ট্রেডার্স, ডাঙ্গাপাড়া, খানসামা, দিনাজপুর এর স্বত্বাধিকারী তাজ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই তিন নাম্বার ইটের খোয়া টুকু পড়েছে সে টুকু থাকবে। পরে এর উপরে এক নাম্বার ইটের খোয়া দিব। তাহলে জনমনে প্রশ্ন? যে ‘ভিতরে সদরঘাট বাইরে ফিটফাট’। এই রাস্তার কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে বীরগঞ্জ উপজেলার প্রকৌশলী জিবরীল আহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাহী দফতরের সরকারী প্রকৌশলী নিম্নস্বাক্ষরকারী ও সংশ্লিষ্ট কাজের উপর সহকারী প্রকৌশলী কৃর্তৃক যৌথভাবে সাইট পরিদর্শন করা হয়। এ সময় মজুদ করা খোয়ার নমুনাও টেস্ট করা হয়। যা ছিল নিম্নমানের খোয়া, সেই খোয়া অপসারণের জন্য তাকে দুইবার চিঠি দেওয়া হয়েছে।প্রকৌশলী জিবরীল আহাম্মদ আরও বলেন, এ কাজের বিল আমি পাস করবো না। আমি নিজেও বুঝে উঠতে পারতাছি না দুইবার চিঠি দেওয়ার পরেও অনুমতি ছাড়া কীভাবে কাজ শুরু করে।
২৩ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:২৬ এএম
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ডাঙ্গীপাড়া থেকে গোপগ্রাম বাজার এবং রাধানগর ব্রীজ থেকে মহিষাবাথান কালিবাড়ি পর্যন্ত ১ হাজার ৯৯৫ মিটার গ্রামীণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।এসময় উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, খোকসা উপজেলা প্রকৌশলী মো. আরিফুদ্দৌলা, কুমারখালী উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্দেশ শান্ত প্রমুখ ।
০৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:২৯ এএম