× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার
Image

শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড শ্রেণিকক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও টিনের তৈরি বেড়া পুড়ে গেছে।১৯ নভেম্বর রোববার ভোর রাতে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ১৩২নং গিলাশ্বর মরহুম আ. জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, ছয় মাস আগে বিদ্যালয়ের মূল ভবনের পাশে সরকারি বরাদ্দে একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। বোরবার ভোর রাতে কে বা কারা ওই টিনশেড শ্রেণিকক্ষের জানালা ভেঙ্গে আগুন দেয়। এতে শ্রেণিকক্ষে থাকা বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক সরঞ্জাম, ৪টি হাই বেঞ্চ, ৩টি লো বেঞ্চ, সিলিংসহ টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ভোর রাত সাড়ে তিনটার দিকে কয়েকটি সিএনজি অটোরিকশায় করে এসে কয়েকজন যুবক ওই বিদ্যালয়ে আগুন দেয়। পরে তারা মিছিল সহকারে ঘটনাস্থল ছেড়ে যায়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির বলেন, ওই শ্রেণিকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২ জন ও পঞ্চম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতো।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে টিনশেড শ্রেণিকক্ষের চার-পাঁচ জোড়া বেঞ্চ, টিনের বেড়া, বৈদ্যুতিক পাখাসহ বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করে শ্রেণিকক্ষ পুনরায় পাঠদানের উপযোগী করা হবে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো বক্তব্য দিতে রাজি হননি।

২ বছর আগে

Image

গাজীপুরে নারীসহ ৫ ব্যবসায়ীকে কুপিয়ে জখম


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে এক নারীসহ ৫ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুস্কৃতিকারী। ১৭ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধনুয়া গ্রামের মাদ্রাসা মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় সাইদুল ইসলাম নামে এক হামলাকারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  ১৮ নভম্বের শনিবার দুপুরে আসামী সাইদুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও হামলার ঘটনায় মেজবা উদ্দিন, লুৎফর রহমান, মনির হোসেনসহ ১১জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন আহত ব্যবসায়ী আবুল হাশেম।জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধনুয়া গ্রামের ব্যবসায়ী আবুল হাশেম, আহসান হাবীব তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার দিকে রওনা হয়। মাঝপথে মাদ্রাসা মার্কেট এলাকায় তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এসময় হামলাকারীরা তাদের কুপিয়ে গুরুতর জখম করে।চিৎকার শুনে তাদের উদ্ধার করতে আসলে এক নারীসহ মোট ৫ জনকে কোপায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জেসমিন আরা জুয়েনা জানায়, মাথায় গুরুতর আঘাত নিয়ে ২ জন ও বাম চোখে আঘাত ১ জন হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম জানায়, আহত ব্যবসায়ীর অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

২ বছর আগে

Image

‘শতকরা ৯৫ ভাগ ভোট পেয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা’


গাজীপুর মহানগর প্রতিনিধি: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দেশের আট বিভাগে সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে।২০ সেপ্টেম্বর বুধবার সকালে গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের মূল ফটক, গভীর নলকূপ, প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি উৎপাদনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন খান, সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তাফা কামাল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেম মোহাম্মদ সফিকুল ইসলাম, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে নির্বাহী পরিচালক (যুগ্ন সচিব) সেলিম খান, কারখানা ব্যবস্থাপক মহসীন আলী প্রমুখ।সমাজকল্যাণ মন্ত্রী বলেন, মৈত্রী শিল্প রুগ্ন দশা থেকে লাভজনক শিল্পে পরিণত হচ্ছে।  প্রতিবন্ধীদের কল্যাণে জেলা পর্যায়ে মৈত্রী শিল্পের প্লান্ট স্থাপন করা হবে। এ প্লান্টে মৈত্রী চেয়ার ও ঝুড়ি তৈরি এটিকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে।মন্ত্রী মৈত্রী শিল্প উৎপাদিত পানি প্রসঙ্গে বলেন, সারা দেশে মুক্তা পানির ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ বিমানেও এ পানি সরবরাহ করার জন্য কাজ চলছে। দেশের গন্ডি পেরিয়ে মুক্তা ব্র্যান্ডের পানি বিদেশেও ছড়িয়ে যাবে।দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা বিদ্যুতের নামে খাম্বা বাণিজ্য করেছে, দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে, লুটের টাকায় বিদেশে আয়েশ করছে, তারা সরকারের উন্নয়ন নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে। তাদের চেঁচামেচিতে জনগণ বিভ্রান্ত হবে না। জনগণের শতকরা ৯৫ ভাগ ভোট পেয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। দিনের আঠারো ঘন্টা লোডশেডিং দেয়া দল উন্নয়নের কী বুঝবে। নতুন প্রজন্ম এখন জানে না লোডশেডিং কি! এটাই শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা।এর আগে মন্ত্রী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,  মৈত্রী শিল্পের নবনির্মিত ফটক সংশপ্তক, ১ হাজার ফুট গভীর নলকূপ, মৈত্রী প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি তৈরির কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়াও মৈত্রী শিল্পের উৎপাদিত দেশ সেরা মুক্তা পানি  এবং মৈত্রী প্লাস্টিক পণ্য সামগ্রী প্রচারের লক্ষ্যে নিজস্ব ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেন।মন্ত্রী একই ক্যাম্পাসে অবস্থিত  শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের (ই আর সি পি এইচ) কৃত্রিম অঙ্গ প্রস্তুতকরণ কার্যক্রম পরিদর্শন, বেইল প্রেস উদ্বোধন ও প্রশিক্ষণোত্তর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরিপ্রাপ্ত ১৮ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন। 

২ বছর আগে

Image

গাজীপুর সিটি মেয়রের অভিষেক অনুষ্ঠিত


গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের নবাগত মেয়র জায়েদা খাতুন’র অভিষেক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় সিটি কর্পোরেশনের বঙ্গতাজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী (সিও) যুগ্ম-সচিব এ এস এম শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে মেয়র জায়েদা নগরবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা লক্ষ লক্ষ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার আগেও আমার ছেলে জাহাঙ্গীর আলমকে মেয়র পদে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আপনারা মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা-ও বলেছেন তার জীবনবাজী রেখে আপনাদের পাশে থাকবেন, সেবা দেবেন। আপনরা জানেন নির্বাচনের প্রচারণার কাজে টঙ্গীতে গেলে তিনি বার বার বাঁধা ও হামলার শিকার হয়েছেন। তারপরও তিনি থেমে যাননি।তিনি আরও বলেন, জন্মের পর বুদ্ধি হওয়ার পর থেকে আমি সংগঠনের মাধ্যমে জনপ্রতিনিধত্ব করার কাজটি শিখেছি।তিনি বলেন, কেউ শহরের ক্ষতি করবেন না। এ শহর রক্ষার জন্য অনেক চেষ্টা করেছি, কষ্ট করেছি। আবারও প্রয়োজন হলে মায়ের সঙ্গে থেকে এ সিটির জন্য কাজ করবো।এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান, গাজীপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২ বছর আগে

গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

০৭ সেপ্টেম্বর ২০২৩ ০২:১৭ পিএম

গাজীপুরে ফল ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার ৫

গাজীপুরে ফল ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার ৫

২৩ জুলাই ২০২৩ ০২:১৩ পিএম

গাজীপুরে কারখানার দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু

গাজীপুরে কারখানার দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু

০১ এপ্রিল ২০২৩ ০৭:৫৫ এএম