ইসরাইলি মন্ত্রীর সঙ্গে দেখা করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ইসরাইলি মন্ত্রীর সঙ্গে দেখা করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ইসরাইলি মন্ত্রীর সঙ্গে দেখা করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ইসরাইলি মন্ত্রীর সঙ্গে দেখা করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সাথে সাক্ষাতের কারণে লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাজলা মানগুইশকে সাময়িক বরখাস্ত করেছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এই সাক্ষাতের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়। তার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে লিবিয়ার সরকার। এর আগে ইসরাইলি পক্ষ থেকেই এই বৈঠকের খবরটি প্রকাশ করা হয়েছিল।লিবিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে কার্যক্রম পরিচালনাকারী প্রেসিডেন্টিয়াল কাউন্সিল কথিত ওই সাক্ষাত নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধান নাজলাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।লিবিয়ার রাজনীতিতে উপদেষ্টার ভূমিকা পালনকারী হাই স্টেট কাউন্সিলও ওই বৈঠক নিয়ে বিস্ময় প্রকাশ করে। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ ব্যাপারে জবাব আহ্বান করা হয়।এদিকে ওই বৈঠকের ব্যাপারে এক বিবৃতিতে ইসরাইল জানায়, দুই মন্ত্রী সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তবে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্যাখ্যায় জানিয়েছে, নাজলার সাথে ইসরাইলের কোনো প্রতিনিধির বৈঠক হয়নি। যেটা ঘটেছে সেটা হলো ‘ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি সভার সময় অপ্রস্তুত, সাধারণ সাক্ষাত। এই সাক্ষাতে কোনো ধরনের আলোচনা, চুক্তি বা পরামর্শ হয়নি।’ সূত্র : আরব নিউজ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক

রাফাহ শহরে ইসরাইলি হামলা ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

রাফাহ শহরে ইসরাইলি হামলা ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

রাফাহতে ইসরাইলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত

রাফাহতে ইসরাইলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত

মন্তব্য করুন