কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ভানু বেগম গুরুতর আহত হয়েছেন।১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নিজ ঘরের ভেতর বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগ হোসেন শেরপুরের নকলা থানাধীন দুধের চর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক। পেশায় একজন গ্যাস বেলুন বিক্রেতা ছিলেন। সোহাগ পরিবার নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া মানিকনগর এলাকায় সিরাজ সরকারের বাসায় ভাড়ায় বসবাস করতেন।প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে ঘরের ভেতর গ্যাস বেলুনে হাওয়া ভরার সময় হঠাৎ বিস্ফোরণে তার বাম পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পেটের ভেতর থেকে নাড়ি-ভুড়ি বেরিয়ে এসে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।এ বিষয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়েছে।এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেন জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরের গ্যাস সিলিন্ডারের আগুনে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৪

গাজীপুরের গ্যাস সিলিন্ডারের আগুনে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৪

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে নিহত ৩

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে নিহত ৩

ভাসানচরে রোহিঙ্গাক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৯

ভাসানচরে রোহিঙ্গাক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৯

মন্তব্য করুন