বাউফলে দু’পক্ষের মারামারিতে নারীসহ আহত ৩

বাউফলে দু’পক্ষের মারামারিতে নারীসহ আহত ৩

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বাউফলে দু’পক্ষের মারামারিতে নারীসহ আহত ৩

বাউফলে দু’পক্ষের মারামারিতে নারীসহ আহত ৩

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দু’পক্ষের মারামারিতে এক নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ১০ ডিসেম্বর রোববার বেলা ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, কালাইয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাঈল প্যাদার ছোট ছেলে কিসলু প্যাদা (২৫) ও একই গ্রামের বাসিন্দা মো. আলম হাওলাদারের বড় ছেলে সোহাগ হাওলাদার (৩৫)। আহত নারীর নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, তিনদিন আগে ভাই ভাই ওয়ার্কশপের মালিক রুহুল আমিনের সাথে স্থানীয় সজিব নামের এক ছেলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার দুপুরে হাচান, জুলহাস ও কিসলু তিন ভাই এবং রুহুল আমিনের সঙ্গে সোহাগ হাওলাদারের মধ্যে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায় সেটা মারামারিতে রূপ নেয়। এতে সোহাগ, কিসলু ও কিসলুর মা আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে বাউফল হাসপাতালে ভর্তি করে।চিকিৎসক সোহাগ হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন।এ বিষয়ে ঘটনার সাথে জড়িতদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২

জগন্নাথপুরে মাহফিলের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে আহত ২৭

জগন্নাথপুরে মাহফিলের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে আহত ২৭

পিঠে বাহুবলী তীর বসিয়ে ও কুপিয়ে নবীনগরে ২ জনকে গুরুতর জখম

পিঠে বাহুবলী তীর বসিয়ে ও কুপিয়ে নবীনগরে ২ জনকে গুরুতর জখম

মন্তব্য করুন