মুকসুদপুরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

মুকসুদপুরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মুকসুদপুরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

মুকসুদপুরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

ফকির মিরাজ আলী শেখ, স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম। এ সময়ে তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।২২ অক্টোবর রোববার সন্ধ্যায় উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত দুর্গাপূজা উপভোগ করেন, পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা সঠিকভাবে রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন তিনি।পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের সাথে কুশলাদি এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।এছাড়াও পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময়ে অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি এড়িয়ে চলার জন্য সকলকে তিনি ধর্মীয় বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ করেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপে দায়িত্বে থাকা আনসার, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস, এম ইমাম রাজী টুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ-আল-রাশেদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুমন সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

রাজস্থলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উবাচ মারমা

রাজস্থলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উবাচ মারমা

পুলিশ কোনো পক্ষপাতিত্বের কাজ করে না: ডিবি প্রধান হারুন

পুলিশ কোনো পক্ষপাতিত্বের কাজ করে না: ডিবি প্রধান হারুন

দুর্গাপূজা উপলক্ষে গোয়ালন্দে ডিআইজির পক্ষ থেকে উপহার বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে গোয়ালন্দে ডিআইজির পক্ষ থেকে উপহার বিতরণ

মন্তব্য করুন