রাজস্থলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উবাচ মারমা

রাজস্থলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উবাচ মারমা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

রাজস্থলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উবাচ মারমা

রাজস্থলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উবাচ মারমা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙালহালিয়াতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনটি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।২২ অক্টোবর রোববার বিকেলে তিনি মহাঅষ্টমীর দিনে মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের যাবতীয় খোঁজ খবর নেন। এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ৩নং বাঙালহালিয়া ইউপি চেযারম্যান আদোমং মারমা, সাবেক চেয়ারম্যান নেঞমং মারমাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে চেয়ারম্যান উবাচ মারমা বলেন, যেকোনও উৎসবে পার্বত্যাঞ্চলে সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। শান্তি এবং সম্প্রতি বজায় রেখে যেন শারদীয় দুর্গোৎসব পালন করা হয়, সেই প্রত্যাশা করি।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে সনাতন সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষরা কোনও দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করছেন। যা সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দৃষ্টান্ত। আর দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এই সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

পুলিশ কোনো পক্ষপাতিত্বের কাজ করে না: ডিবি প্রধান হারুন

পুলিশ কোনো পক্ষপাতিত্বের কাজ করে না: ডিবি প্রধান হারুন

মুকসুদপুরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

মুকসুদপুরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

দুর্গাপূজা উপলক্ষে গোয়ালন্দে ডিআইজির পক্ষ থেকে উপহার বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে গোয়ালন্দে ডিআইজির পক্ষ থেকে উপহার বিতরণ

মন্তব্য করুন