বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা ও র‌্যালির আয়োজন করা হয়।এ সময় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদের চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেক কাটা হয়।বিকেলে এ উপলত্ষে এক আলেচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম মিয়া।এসময় ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলায় ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লেয়মেন্ট ট্রেনিং সেন্টার’-এর উদ্বোধন করা হয়।পরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ জি.আর চালের ডি.ও বিতরণ করা হয়।একইদিন বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতানের আয়োজনে সততল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

মন্তব্য করুন