অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

অগ্রণী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে অগ্রণী ব্যাংক। ১৮ অক্টোবর বুধবার শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ব্যাংকের পক্ষ থেকে সকাল ৭টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।কর্মসূচিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপকগণ, সকল নির্বাহী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে শেখ রাসেল দিবস উপলক্ষে ব্যাংকের সকল কর্মকর্তা, কর্মচারী বিকেলে তার জীবনীভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহণ করে। আলোচনা সভায় বক্তারা শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

রূপালী ব্যাংকের ৩১তম উপশাখার উদ্বোধন

রূপালী ব্যাংকের ৩১তম উপশাখার উদ্বোধন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিডারস কনফারেন্স অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিডারস কনফারেন্স অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন মিজানুর রহমান

এনআরবি ইসলামিক লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন মিজানুর রহমান

ন্যাশনাল লাইফের চমক: ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ন্যাশনাল লাইফের চমক: ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

মন্তব্য করুন