জামাতে ৪০ দিন নামাজ পড়লেই সাইকেল দেয়ার ঘোষণা

জামাতে ৪০ দিন নামাজ পড়লেই সাইকেল দেয়ার ঘোষণা

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

জামাতে ৪০ দিন নামাজ পড়লেই সাইকেল দেয়ার ঘোষণা

জামাতে ৪০ দিন নামাজ পড়লেই সাইকেল দেয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জামাতের সাথে টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়লেই উপহার হিসেবে প্রত্যেককে একটি করে সাইকেল দেয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত হাজী আব্দুল গনিমাল জামে মসজিদ কমিটি।জামে মসজিদের পক্ষ থেকে মসজিদটির প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লী জালাল উদ্দিন মাস্টার ও মসজিদ কমিটির সভাপতি সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক যৌথভাবে এই ঘোষণা দেন।৩১ মে শুক্রবার হাজী আব্দুল গনিমাল জামে মসজিদ পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মসজিদ উদ্বোধনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এসব কথা বলেন। পাঁচ শতাধিক মুসল্লিদের অংশগ্রহণে তিন তলা মসজিদের পুরোটা কানায় কানায় ভরে উঠে। দৃষ্টি নন্দন মসজিদটির কারুকার্য দেখে মুগ্ধ হন আগত মুসল্লিরা।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুর রহমান, মসজিদের উপদেষ্টা মো. রজব আলী, সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া, কোষাধ্যক্ষ লাভলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মজনু, সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি মো. মালেক সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. মালেক, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, মো. আলফাজ উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. লতিফ, মো. আক্তার হোসেন, মোহাম্মদ আলী, মো. কাজল আকন্দ, মো. রফিকুল ইসলাম, মো. সোহেল, মো. শুক্কুর আলী, মো. সোহাগ, মো. মামুন, মো. চাঁন মিয়া, মো. বিল্লাল, মো. কামাল হোসেন, মো. রফিক, মো. আলম ব্যাপারী, মো. মজিবর রহমান, মো. সাদ্দাম হোসেন, মো. বকুল হোসেন, মো. ইসমাইল হোসেন, মো. রুবেল, মো. সাত্তার, মো. মিজানসহ আরও অনেকে।প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লী জালাল উদ্দিন মাস্টার তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ্ তালাকে রাজি খুশি করার জন্য সকলের সহযোগিতায় এই মসজিদ নির্মাণ করেছি। মসজিদের উন্নয়নে যারা অবদান রেখেছেন, যারা সাথে থেকে কাজ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে পাশেই আরেকটি মাদ্রাসা নির্মাণের কথাও জানান তিনি।এ প্রসঙ্গে হাজী গনিমাল জামে মসজিদের সভাপতির বক্তব্যে সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক মসজিদ নির্মাণের সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়ে বলেন, মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হলেও এর মূল কাজ এখনো বাকি। মসজিদ আবাদ করতে হবে মুসল্লিদের। মসজিদ মুখী হতে হবে, তবেই এর পরিপূর্ণতা আসবে।ইমামদের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ইমামদের ইমাম হিসেবেই সম্মান করতে হবে। ইমাম শব্দের অর্থ নেতা। তাই সম্মানিত ইমামরা মিম্বারে যেমন নেতা বাইরেও তাঁদের নেতৃত্ব মেনে নিলেই জীবন সুন্দর হবে। তিনি মসজিদের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে এই মসজিদ ও মাদ্রাসা যাতে মহান আল্লাহ তালা কবুল করে নেয় সে জন্য সকলের দোয়া চেয়েছেন।পরে সমাজ, দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিদের মধ্যে খাবার বিতরণ করেন মসজিদ কমিটি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

বরিশালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ২ হাজার ৮২ স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ২ হাজার ৮২ স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত

জয়পুরহাটে ৪৫৭ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

জয়পুরহাটে ৪৫৭ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার পাবে ৩৯ হাজার পরিবার

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার পাবে ৩৯ হাজার পরিবার

লংগদুতে ১২৬টি পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

লংগদুতে ১২৬টি পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

মন্তব্য করুন