ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের অফিসার নিহত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের অফিসার নিহত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের অফিসার নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মো. মনিরুজ্জামান (৪৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।১২ ফেব্রুয়ারি সোমবার সন্ধায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে । তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মামলার সাক্ষী প্রদান শেষে নোয়া মাইক্রোবাস যোগে নারায়নগঞ্জ থেকে ফেরার পথে সোমবার  সন্ধায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন। চলন্ত অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পরে যায় এবং ঘটনাস্থলেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মো. মনিরুজ্জামান  নিহত হন।নিহত মো. মনিরুজ্জামান শেরপুর জেলার চরভল্লপপুর এলাকা বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। আহত চালক তুষারের বাড়ি ময়মনসিংহ সদর এলাকায়।পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গাড়ির ড্রাইভার তুষারকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, নারায়নগঞ্জের আদালত থেকে একটি মামলার সাক্ষী দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

পুলিশের গুলিতে পুলিশ নিহত: কনস্টেবল কাওসার ৭ দিনের রিমান্ডে

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

মন্তব্য করুন