নদীতে ডুবে ২ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নদীতে ডুবে ২ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নদীতে ডুবে ২ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নদীতে ডুবে ২ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।২৫ মে শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুইজন উপজেলার ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের শিশুকন্যা মাজেদা বেগম (৫) ও সুহেদা বেগম (১০)।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা ও মাজেদা দু’জনে বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার পর পানির নিচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। পরবর্তীতে অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করে। পরে বিকাল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার মরদেহ।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন।বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

তাড়াশে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

তাড়াশে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সকালে বিয়ে, দুপুরে গোসল করতে নদীতে নেমে জীবন গেল যুবকের

সকালে বিয়ে, দুপুরে গোসল করতে নদীতে নেমে জীবন গেল যুবকের

কুড়িগ্রামে টিকটক বানাতে গিয়ে তিস্তা নদীতে ডুবে প্রাণ গেল কিশোরের

কুড়িগ্রামে টিকটক বানাতে গিয়ে তিস্তা নদীতে ডুবে প্রাণ গেল কিশোরের

মন্তব্য করুন