বুড়িগঙ্গায় নিখোঁজ মাঝিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

বুড়িগঙ্গায় নিখোঁজ মাঝিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বুড়িগঙ্গায় নিখোঁজ মাঝিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

বুড়িগঙ্গায় নিখোঁজ মাঝিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গায় নৌকা থেকে পানিতে পড়ে আব্দুর রশিদ (৬৫) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন। ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের বটতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুর রশিদ পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের আবুল বশারের ছেলে। ৪ সন্তানের জনক আব্দুর রশিদ বর্তমানে পরিবারসহ আগানগর ইউনিয়নের বাঘাবাড়ীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ২ জন মহিলা ও ১ জন পুরুষ যাত্রী নিয়ে আব্দুর রশিদের নৌকাটি বটতলা ঘাট থেকে ছেড়ে মিটফোর্ড ঘাটের দিকে যাচ্ছিলো। হটাৎ মাঝ নদীতে গেলে শরীরের ভারসাম্য হারিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান মাঝি মো. আব্দুর রশিদ।  তাৎক্ষণিক অন্য নৌকার মাঝিরা নদীর মাঝ থেকে যাত্রীদের উদ্ধার করে নৌ পুলিশকে খবর দেয়।নিখোঁজ মাঝি রশিদের ছেলে মোহাম্মদ রাকিব জানান, তার বাবা সোয়ারীঘাটে ট্রলারে লেবার হিসেবে কাজ করতেন। কিন্তু কাজ কম থাকায় বুধবার ব্রিজ ঘাট এলাকার আক্তার মহাজনের কাছ থেকে একটি নৌকা ভাড়া নিয়ে বুড়িগঙ্গায় এসেছিল।নিখোঁজের খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল রশিদকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে। সদরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আব্দুল মালেক বলেন, স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে ।বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে আমরাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি। সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিলো, পরে খাবারের বিরতির পরে বিকেল ৩ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মাঝি আব্দুর রশিদের এখনও সন্ধান পাওয়া যায়নি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কেরানীগঞ্জ অনুমোদন বিহীন ভবনে রাজউকের অভিযান

কেরানীগঞ্জ অনুমোদন বিহীন ভবনে রাজউকের অভিযান

এক্সপ্রেসেওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

এক্সপ্রেসেওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

এক্সপ্রেসেওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

এক্সপ্রেসেওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ

মন্তব্য করুন