পলাশে শেখ রাসেলের জন্মদিন পালিত

পলাশে শেখ রাসেলের জন্মদিন পালিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

পলাশে শেখ রাসেলের জন্মদিন পালিত

পলাশে শেখ রাসেলের জন্মদিন পালিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ‘শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।১৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজ্জামেল হোসেন মন্টু প্রমুখ।র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

মন্তব্য করুন