উপজেলা নির্বাচনে বাঁধা দিলে জাতীয় নির্বাচনের মত ব্যবস্থা নেয়া হবে: ইসি আলমগীর

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

উপজেলা নির্বাচনে বাঁধা দিলে জাতীয় নির্বাচনের মত ব্যবস্থা নেয়া হবে: ইসি আলমগীর

উপজেলা নির্বাচনে বাঁধা দিলে জাতীয় নির্বাচনের মত ব্যবস্থা নেয়া হবে: ইসি আলমগীর

টাঙ্গাইল প্রতিনিধি: উপজেলা নির্বাচনে বাঁধা দিলে জাতীয় নির্বাচনের মত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিমনার আলমগীর হোসেন।২৪ এপ্রিল বুধবার বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।ইসি আলমগীর হোসেন বলেন, জাতীয় নির্বাচন শান্তিপুর্নভাবে হয়েছে। তেমন কোন ঘটনা ঘটেনি। জাতীয় নির্বাচন এক ধরনের বিষয় আর স্থানীয় নির্বাচন আরেক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হতে পারে, না-ও হতে পারে। কিন্তু এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না।তিনি বলেন, প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে ভোটার অংশগ্রহণ ভাল থাকে। কোন কোন রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণা করবে না। তবে তাদের অনেক লোক নির্বাচনের মাঠে রয়েছে। তারা নির্বাচনে বাঁধা দিবে, এমন কথা বলেনি। এরপর যদি তারা ঘোষণা দেয়, বাঁধা দিবে; তাহলে জাতীয় নির্বাচনে ক্ষেত্রে যা করা হয়েছে, এখানেও তাই করা হবে।মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক কাওছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ

ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

শপথ নিলেন রাজশাহীর ১৯ উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আমিন মহাজন ও ফাতেমা বেগম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নের রূপাকার প্রধানমন্ত্রী: মির্জা কাদের

মন্তব্য করুন