ভালুকায় মদপান করে ২ জনের মৃত্যু

ভালুকায় মদপান করে ২ জনের মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ভালুকায় মদপান করে ২ জনের মৃত্যু

ভালুকায় মদপান করে ২ জনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দেশীয় মদপান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামে।নিহতরা হলেন- উপজেলার বাটাজোর গ্রামের জাফর খানের ছেলে আরিফ খান (৪০) ও একই গ্রামের আশরাফ খানের ছেলে আদনান খান (৩২)।স্থানীয়রা জানান, ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতের কোনো একসময় আরিফ ও আদনান বন্ধুদের সঙ্গে মদপান করেন। বুধবার ভোর থেকে তাদের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। প্রথমে আরিফ খানকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সকাল ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অপরদিকে আদনান খানও অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার দুপুর ১২টার সময় মৃত ঘোষণা করেন।ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন বলেন, আমার ইউনিয়নে দুই যুবক মারা গেছেন বলে শুনেছি। কিন্তু মদপান করে মারা গেছেন কি না জানি না।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শেরপুরে ভারতীয় মদসহ ২ কারবারি গ্রেফতার

শেরপুরে ভারতীয় মদসহ ২ কারবারি গ্রেফতার

রাজস্থলীতে দেশীয় মদসহ আপন ২ বোন আটক

রাজস্থলীতে দেশীয় মদসহ আপন ২ বোন আটক

মান্দায় ঈদের দিন বিষাক্ত মদপান করে ৩ যুবক নিহত

মান্দায় ঈদের দিন বিষাক্ত মদপান করে ৩ যুবক নিহত

কাজিপুরে ৪১০ লিটার চোলাইমদসহ নারী আটক

কাজিপুরে ৪১০ লিটার চোলাইমদসহ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়নজুড়ে প্রকাশ্যে মদ-জুয়ার আসর

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়নজুড়ে প্রকাশ্যে মদ-জুয়ার আসর

মন্তব্য করুন