ফরিদপুরে মানবপাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে মানবপাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ফরিদপুরে মানবপাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে মানবপাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: জলবায়ু পরির্বতনের প্রভাবে কৃষিজীবী ও মৎস্যজীবী পরিবারগুলোর মধ্যে মানব পাচারের ঝুঁকি এড়াতে ফরিদপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১১ মার্চ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও সংস্থা টিএমএসএস এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।আমেরিকান সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়নে ফরিদপুরের ৪টি উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি গ্রামের কৃষিজীবী ও মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এ কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ প্রোগ্রাম অব ইন্ড মর্ডান স্লাভারি (বিপিইএমএস) অগ্রযাত্রা ক্লাইমেট চেন্ড প্রকল্পের আওতায় জলবায়ুর পরিবর্তনের সাথে মানবপাচারের আন্তসম্পর্কের দিকগুলি তুলে ধরা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন টিএমএসএস’এর প্রকল্প অফিসার মুকুল আলী। প্রকল্পের কি-নোট উপস্থাপন করেন টিএমএসএস প্রকল্প ম্যানেজার তুহিন ইসলাম। এ সময় প্রজেক্ট সর্ম্পকে আলোচনা করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অডিনেটর সৈয়দ আব্দুস সাদিক আহনাফ তাহমিদ এবং টিএমএসএস মিল অফিসার ইমাদ উদ্দিন।আলোচনায় বলা হয়, জলবায়ু পরির্বতেনর ফলে কৃষিজীবী ও মৎস্যজীবীরা যখন কর্মহীন হয়ে পড়ে তখন তারা কর্মসংস্থানের জন্য বের হয়ে মানব পাচারের শিকার হয়। ফরিদপুর অঞ্চলের কৃষক ও জেলারা যাতে এ ধরনের পাচারীদের শিকার না হয় এজন্য ফরিদপুর অঞ্চলে তাদের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছে।এ সময় জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক এএসএম আলী আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মাসউদা হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মো. রেজাউল করিম, ব্লাস্ট সমন্বয়কারী অ্যাড. শিপ্রা গোস্বামী, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবীদ মো. তানভির হোসেনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাঙামাটিতে প্রতিনিয়ত নারী পাচারের তথ্য পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক

রাঙামাটিতে প্রতিনিয়ত নারী পাচারের তথ্য পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক

মধুপুরে আশা'র সদস্যদের কন্দাল জাতীয় ফসল চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মধুপুরে আশা'র সদস্যদের কন্দাল জাতীয় ফসল চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালী মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নোয়াখালী মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রাতারগুলে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু

রাতারগুলে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু

সালথায় জন্ম-মৃত্যু টাস্কফোর্স ও ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভা

সালথায় জন্ম-মৃত্যু টাস্কফোর্স ও ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভা

মন্তব্য করুন