নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পাঁচদোনা চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। ১১ মে শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত প্রত্যেকেই মাইক্রোবাসের যাত্রী বলে জানা যায়। নিহতরা হলেন- মাইক্রোবাস চালক সালাম (৪৩) ও যাত্রী পিয়াল (২৬)।আহতরা হলেন- ঢাকার মহাখালি এলাকার আফতাব উদ্দিনের ছেলে আকিব (২৬), সিলেট হবিগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে সাকিব (২৬) ও চট্টগ্রাম পাথর ঘাটা এলাকার অনুপের ছেলে অমিত (২৭)।পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি মাইক্রোবাস। পরে ভোর ৫টার দিকে নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে আসলে ঢাকা অভিমুখী দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর ৩ যাত্রী।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাস পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াছ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত

বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত

সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

মন্তব্য করুন