সুন্দরবনের খালে মিললো বাঘের মৃতদেহ

সুন্দরবনের খালে মিললো বাঘের মৃতদেহ

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সুন্দরবনের খালে মিললো বাঘের মৃতদেহ

সুন্দরবনের খালে মিললো বাঘের মৃতদেহ

বাগেরহাট প্রতিনিধি: সাধারণত উলটো খবরটিই বেশি পাওয়া যায়। সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে মৃ্ত্যু হয়েছে সাধারণ মানুষ বা মধু সংগ্রহের সময়ে বাঘের অতর্কিত আক্রমণে প্রাণ গিয়েছে স্থানীয় মানুষের। কিন্তু বাঘের মৃত্যু? সেই খবরই মিলল এবার।৩০ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় সুন্দরবনের জোংড়া আর মরাপশুর খালের মাঝামাঝি এলাকা জোংড়া খালের অন্তর্গত আন্ধারিয়া খালের মুখ থেকে ভাসমান অবস্থায় মিলল এক রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ। মৃত দেহটি উদ্ধারে গেছেন বনরক্ষীরা।সুন্দরবনের কনজারভেটর অফ ফরেস্ট (সিএফ) মিহির কুমার দে বলেন, খবর পাওয়ার পর বনরক্ষীরা গেছেন। বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে মারা গেছে বাঘটি।তিনি আরও বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি, মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়স-সহ অন্যান্য বিষয়গুলিও বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানা গেছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নিখোঁজের ২৪ ঘণ্টা পর গড়াই নদে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর গড়াই নদে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সুন্দরবনে মিষ্টি পানির চরম সংকট, দুর্ভোগ পোয়াচ্ছে বন্যপ্রাণী ও বনকর্মীরা

সুন্দরবনে মিষ্টি পানির চরম সংকট, দুর্ভোগ পোয়াচ্ছে বন্যপ্রাণী ও বনকর্মীরা

সুন্দরবনে বেড়েই চলেছে মৃত প্রাণির সংখ্যা

মন্তব্য করুন