মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা

মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা

মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রোববার দুপুরে এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন।কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের আয়োজনে জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় কারিতাসের আলোক-৩ প্রকল্পের কৃষক দলের সদস্যরা মেলায় তাদের উৎপাদিত বিষমুক্ত কৃষি ফসল নিয়ে অংশগ্রহণ করেন।মেলায় কৃষকরা তাদের উৎপাদিত সবজি, কলা, আলু, শিমুল আলু, বন আলু, পেঁপে, আনারস, কপি, কলা, বেগুনসহ নানা ফসলের বৈচিত্র্য সাজিয়ে বসে স্টল নিয়ে।জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা বাঁধন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কারিতাসের আলোক-৩ এর মাঠ কর্মকর্তা সূচনা রুয়াম, মধুপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আদিবাসী নেত্রী পিউফিলোমিনা ম্রং, নারী নেত্রী সন্ধ্যা সিমসাং, শান্তি সাংমা, কারিতাসের সুষ্ময় নকরেক, লেয়া রেমা প্রমুখ।দিনব্যাপী এ মেলার কৃষি ফসল ক্রয় করেন মেলায় আগতরা। এ সময় মধুপুর গড় এলাকার বিভিন্ন গ্রামের কৃষক, সাংবাদিক, শিক্ষক, কারিতাসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকেরা উপস্থিত ছিলেন। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত

সেফ এইচভিএসিআর এক্সপোতে ‘হায়ার’র সরব উপস্থিতি

সেফ এইচভিএসিআর এক্সপোতে ‘হায়ার’র সরব উপস্থিতি

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত

নরসিংদীতে পাখিসহ রংবেরঙের প্রাণি মেলা

নরসিংদীতে পাখিসহ রংবেরঙের প্রাণি মেলা

মন্তব্য করুন