২৯৩ বোতল বিদেশি মদসহ আটক ফুলছড়ির মাদক সম্রাট নাড্ডু

২৯৩ বোতল বিদেশি মদসহ আটক ফুলছড়ির মাদক সম্রাট নাড্ডু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

২৯৩ বোতল বিদেশি মদসহ আটক ফুলছড়ির মাদক সম্রাট নাড্ডু

২৯৩ বোতল বিদেশি মদসহ আটক ফুলছড়ির মাদক সম্রাট নাড্ডু

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কুখ্যাত মাদক সম্রাট আব্দুস সোবহান ওরফে নাড্ডুকে উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।আটক মাদক কারবারি আব্দুস সোবহান নাড্ডু (৪২) উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরের আব্দুল হামিদ ডাক্তারের ছেলে।৫ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মলেন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন।পুলিশ সুপার জানান, ৪ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।এ সময় মাদক কারবারি আব্দুস সোবহান নাড্ডুকে তার বাড়ির আঙ্গিনা ও গোয়াল ঘরের পাশে খড়ের গাদার মধ্যে থাকা মোট ৯টি বস্তায় মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।পুলিশ সুপার মো. কামাল হোসেন আরও বলেন, ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে। আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।আসামি আব্দুস সোবহানের বিরুদ্ধে আগের হত্যা, ডাকাতি ও মারামারির ৫টি মামলা বিচারাধীন রয়েছে।প্রেস ব্রিফিংএ সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান সরকারসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাঙামাটিতে ৫২ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

রাঙামাটিতে ৫২ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

রাঙামাটিতে ৫২ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

রাঙামাটিতে ৫২ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

চট্টগ্রামে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

চট্টগ্রামে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

কেরানীগঞ্জে দেশিয় অস্ত্র-মদসহ আটক ২

কেরানীগঞ্জে দেশিয় অস্ত্র-মদসহ আটক ২

কেরানীগঞ্জে দেশিয় অস্ত্র-মদসহ আটক ২

কেরানীগঞ্জে দেশিয় অস্ত্র-মদসহ আটক ২

মন্তব্য করুন