হিলি সীমান্তে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হিলি সীমান্তে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

হিলি সীমান্তে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হিলি সীমান্তে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: পুস্পস্তবক বিনিময়ের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় জড়ো হয়েছিলেন দু’দেশের বাংলাভাষীরা। একে অপরকে ফুলের স্তবক দিয়ে জানান শহীদদের প্রতি শ্রদ্ধা।তারা একে অপরের সাথে পুস্পস্তাবক অর্পণের পাশাপাশি কুশল বিনিময় করেন। এপারে বাংলা ওপারে বাংলা। মাঝখানে বাঁধা শুধু কাটা তারের বেড়া। ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে দু’দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে আসেন বাংলাভাষা প্রেমীরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সীমান্তের দু’পাশে শত শত মানুষ তা উপভোগ করেন।২১ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় হিলি সীমান্তের জিরো পয়েন্টের শূন্য রেখায় ভারতের পক্ষে বালুরঘাট উজ্জীবন সোসাইটি ও বালুরঘাট টু বাংলাদেশ ভায়া মেঘালয় করিডোর কমিমি, বাংলাদেশের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদকের কাছে ফুলের স্তবক হস্তান্তর করেন। পক্ষান্তরে বাংলাদেশের হিলি মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং সাপ্তাহিক আলোকিত সীমান্ত ভারতের ওই সংগঠনের কাছে ফুলের স্তবক হস্তান্তর করেন। এরপর তারা নিজ নিজ দেশের শহীদ বেদীতে ফুলের স্তবকগুলি অর্পণ করা হয়।এসময় সেখানে ভারতের বালুরঘাট টু বাংলাদেশ ভায়া মেঘালয় করিডোর কমিটির আহ্বায়ক নবকুমার দাশ, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরুজ দাশ, বাংলাদেশের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার প্রকাশক ও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, মুক্তিযোদ্ধাসহ অনেকে উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, দুই বাংলার মধ্যে সৌহাদ্য, প্রীতিসহ ভাষাপ্রেমীদের মেলবন্ধন অটুট রাখতে ২০১৫ সাল থেকে হিলি সীমান্তে দুই বাংলার উদ্যোগে এমন আয়োজন করে আসছে। সামনের দিনে আরো বড় পরিসরে রাষ্ট্রীয়ভাবে সীমান্তের শূন্যরেখায় এই অনুষ্ঠানের আয়োজনের কথা জনানা তারা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ার কাছে তুলোধুনো হলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে তুলোধুনো হলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে তুলোধুনো হলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে তুলোধুনো হলো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

মন্তব্য করুন