সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে। প্রেস কাউন্সিল থেকে সাংবাদিকদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। সেটাই হবে সাংবাদিকদের মূল পরিচয়পত্র।২১ আগস্ট সোমবার সকালে দিনাজপুর সার্কিট হাউজ হলরুমে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, জেলা থেকে নাম পাঠালেই সাংবাদিক হওয়া যাবে না। সেগুলো যাচাই-বাছাই করা হবে। স্থানীয় পত্রিকার জন্য সম্পাদকরা তালিকা দেবেন। একটি জেলার পাঠানো ৫৮ জনের তালিকায় সবার দরখাস্তই অসম্পূর্ণ। সাংবাদিকদের স্বার্থ স্বংরক্ষণে প্রেস কাউন্সিল কাজ করছে। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে। এখন পর্যন্ত অনলাইন মিডিয়া রিকগনাইজড নয়। শুধু একটি মোবাইল থাকলেই সে কিন্তু সাংবাদিক নয়। সকল সাংবাদিকদের রেগুলার ফর্মে নিয়ে আসা হবে।সভায় সাংবাদিকতার নীতিমালা শীর্ষক আলোচনায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, সাংবাদিকদের প্রধান সমস্যা হলো পরিচয় সংকট। সাংবাদিকদের পরিচয়টা স্টাবলিশ করাটা খুব জরুরি। তাই বাংলাদেশ প্রেস কাউন্সিল এটা নিয়ে কাজ করছে।সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার রুস্তম আলী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।এছাড়া সভায় দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

জেনেভায় আন্তর্জাতিক আইপিইউ কাউন্সিলে স্পীকারের অংশগ্রহণ

জেনেভায় আন্তর্জাতিক আইপিইউ কাউন্সিলে স্পীকারের অংশগ্রহণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম একাডেমিক কাউন্সিল

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম একাডেমিক কাউন্সিল

ভুল সংবাদ প্রচার করলে জরিমানার বিধান রেখে আইন হচ্ছে

ভুল সংবাদ প্রচার করলে জরিমানার বিধান রেখে আইন হচ্ছে

ভুল সংবাদ প্রচার করলে জরিমানার বিধান রেখে আইন হচ্ছে

ভুল সংবাদ প্রচার করলে জরিমানার বিধান রেখে আইন হচ্ছে

মেহেরপুরে প্রেস কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুরে প্রেস কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত

মন্তব্য করুন