গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তন

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তন

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তন

যবিপ্রবি প্রতিনিধি: জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৯ জানুয়ারি শুরুর কথা থাকলেও, অনিবার্য কারণ বশত তা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।২৬ জানুয়ারি শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে ২৪ জানুয়ারি রাতে অনলাইন প্ল্যাটফর্মে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ও পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করার জন্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দের মতামতকে গুরুত্ব দিয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৩১ জানুয়ারি বুধবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় পরিবর্তিত ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পুনঃনির্ধারণ করে সকলকে জানিয়ে দেওয়া হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

শারীরিক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি বায়েজিদকে

শারীরিক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি বায়েজিদকে

রাবিপ্রবি’র বি ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৭৪৭ পরীক্ষার্থী

রাবিপ্রবি’র বি ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৭৪৭ পরীক্ষার্থী

মায়ের কোলে চেপে গুচ্ছ ভর্তি পরীক্ষায় রাজবাড়ীর মীম

মায়ের কোলে চেপে গুচ্ছ ভর্তি পরীক্ষায় রাজবাড়ীর মীম

মাভাবিপ্রবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে পাঠদানের যুগে প্রবেশ করতে যাচ্ছে সুবিপ্রবি

গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে পাঠদানের যুগে প্রবেশ করতে যাচ্ছে সুবিপ্রবি

মন্তব্য করুন