পাইকগাছায় চিংড়ি ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাইকগাছায় চিংড়ি ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

পাইকগাছায় চিংড়ি ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাইকগাছায় চিংড়ি ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নিখোঁজের ৩ দিন পর চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানা নামের ১ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৯ আগস্ট বুধবার সকালে স্থানীয়রা সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের আমুরকাটা দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি চিংড়ির ঘেরে নিহতের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মোডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিশ্বজিৎ সানা সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছেলে।পুলিশ জানায়, রোববার রাতে নিহত বিশ্বজিৎ নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। পর দিন সকাল থেকে তাকে আর কোথাও খুজে পাওয়া যাচ্ছিলো না। এসময় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার কোনও সন্ধান পায়নি।৯ আগস্ট বুধবার সকালে সুশান্ত নামের একজন স্থানীয় পঙ্কজ সরদারের চিংড়ী ঘেরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারকে জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বিশ্বজিতের বলে শনাক্ত করলে থানা পুলিশে খবর দেয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, বিশ্বজিৎ সানা রোববার থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়দের উদ্বৃতি দিয়ে তিনি জানান, নিহত বিশ্বজিৎ এলাকায় রাতে চুরি করে মাছ ধরতেন বলে অভিযোগ আছে। ঘটনার রাতে কোনও ঘের থেকে মাছ ধরতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের কাজ চলছে।এ ঘটনায় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহত বিশ্বজিতের হত্যার মোটিভ উদঘাটনে চুরি ও পরকীয়ার সূত্র ধরে তদন্তকাজ এগিয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন