নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়: ইসি আলমগীর

নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়: ইসি আলমগীর

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়: ইসি আলমগীর

নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়: ইসি আলমগীর

মুন্সিগঞ্জ প্রতিনিধি: নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে একটিও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়। কারও সম্মানহানি যেনো না হয়। তিনি বলেন, প্রত্যেকটা নাগরিক সম্মানিত, প্রত্যেকটা প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এদেশের প্রত্যেকটি মানুষ সম্মানিত৷ কেউ যেনো কারও সম্মানে আঘাত না করে।৩১ ডিসেম্বর রোববার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় ইসি আলমগীর এসব কথা বলেন। মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের কোনো ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য যতো রকম বাহিনী দরকার তা নামানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙ্গে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আসলাম খান।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মানিকগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

মানিকগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তা‌রিখ ঘোষণা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তা‌রিখ ঘোষণা

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মিন্টু

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মিন্টু

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার

মন্তব্য করুন