কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ: বাড়ি-ঘর ভাঙচুর, গুলিতে আহত ২

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ: বাড়ি-ঘর ভাঙচুর, গুলিতে আহত ২

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ: বাড়ি-ঘর ভাঙচুর, গুলিতে আহত ২

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ: বাড়ি-ঘর ভাঙচুর, গুলিতে আহত ২

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বাঐশোনা ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামে দু’গ্রুপের হামলায় উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।১৪ জুন শুক্রবার রাত ৮টার দিকে ওই গ্রামের দোতলা জামে মসজিদের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় হেকমত শেখের ছেলে তুহিন শেখ (৩৭) ও বাচ্চু সরদারের ছেলে তহিদ সরদার গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সরেজমিনে ‍গিয়ে জানা যায়, উপজেলার বাঐশোনা ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামে তৈয়েব শেখ সৈয়েব শেখ, নওশের শেখ, কায়েম শেখের, রহমান সরদার, হাফিজুর সরদারসহ ৬টি বাড়ি-ঘর আংশিক ভাঙচুর হয়। এ ঘটনায় হেকমত শেখের ছেলে তুহিন শেখ (৩৭) ও বাচ্চু সরদারের ছেলে তহিদ সরদার গুলিবিদ্ধ হওয়ায় তাদের দু’জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।১৫ জুন শনিবার ভোর ৬টায় হাফিজুর শেখ, সাহিদ শেখ, হেলাল শেখ, হাচিবুর শেখ, হাসান শেখ ও হোসেন শেখসহ ৬টি পরিবারের বসতঘর, মালামাল ভাঙচুর ও লুটপাট হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শহিদ শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই গ্রামে দুটি গ্রুপের নেতৃত্ব দেন উকিল শেখ ও তৈয়ব শেখ। বিগত ১০-১১ বছর আগে তৈয়ব গ্রুপের গুলিবিদ্ধ তুহিনের চাচা আনিস শেখ, উকিল গ্রুপের মুনছুর বিশ্বাসের নিকট থেকে সরকারি স্ট্যাম্প মূল্যে ৯ লাখ ৬০ হাজার টাকায় ৪৫ শতক জমি খরিদ করে দখল বুঝে নেন। প্রতিশ্রুতি মোতাবেক দলিল না করে দিয়ে ২-৩ বছর পর জোরপূর্বক ওই জমি তারা দখল করে নেয়।এ নিয়ে অনেকবার সালিশে টাকা ফেরত দেয়ার কথা হলেও না দেয়ায় দু’গ্রুপের দ্বন্দ্ব-ফ্যাসাদ চলমান থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার উকিল গ্রুপের আহম্মদ বিশ্বাস ও মুকুল শেখ প্রতিপক্ষের দু’জনকে গুলি করে আহত করে বাড়ি ঘর ভাঙচুর করে বলে জানান তৈয়ব শেখ গ্রুপের হেকমত শেখসহ আরও অনেকে।অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব সরকার বলেন, কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ করেনি। তবে বাড়ি ভাঙচুর ও অস্ত্রের বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

গাংনীতে সাপের কামড়ে স্কুল ছাত্র আহত

গাংনীতে সাপের কামড়ে স্কুল ছাত্র আহত

শিবালয়ে পুত্রবধুর লাঠির আঘাতে শাশুড়ি আহত

শিবালয়ে পুত্রবধুর লাঠির আঘাতে শাশুড়ি আহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৮

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৮

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২টি গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২টি গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

মন্তব্য করুন