প্রকাশ : ১৮ মে ২০২৪ ০৭:৩৪ এএম
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের ভার্চুয়ালে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।
উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ফোরকান।
উদ্বোধনী ম্যাচে এয়াছিন শাহ কলেজের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ গোলে রাউজান সরকারি কলেজ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ২০ মে সোমবার একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোর্শেদ, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী, গহিরা কলেজের অধ্যাপক খালেদ মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নোয়াপাড়া কলেজের অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রাউজান কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, রনি দাশসহ অনেকে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন