রামপালে নদীতে ডুবে নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্র শাওন

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রামপালে নদীতে ডুবে নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্র শাওন

রামপালে নদীতে ডুবে নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্র শাওন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মালো পাড়ার রতন সরকারের ছেলে। নিখোঁজ শাওন সরকার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, ১১ মে শনিবার দুপুর দেড়টার সময় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র শাওন সরকার। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই। পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।এদিকে সন্তানকে খুঁজে না পেয়ে শিশু শাওনের পরিবারে চলছে শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার সন্ধ্যা ৬টায়ও ফায়ারসার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি।তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপালের ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু

কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

৩য় দিনেও শুরু হয়নি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ট্রলার থেকে পরে শ্রমিক নিখোঁজ

মন্তব্য করুন