কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৬

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৬

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৬

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেরানীগঞ্জের একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে  রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।১৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাউটাইল ঋষিপাড়া এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫) এবং তাদের প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০) ও স্বপন রাজবংশী (৫৫)।উমা রানীর আরেক নাতনি জ্যোতি দাস জানান, ৪ তলা বাড়িটি তাদের নিজেদের। নিচতলায় থাকেন উমা রানী, তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানি রান্না করতে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে।এদিকে আহত প্রতিবেশী লিপি চক্রবর্তীর ছোট ভাই সৌরভ আচার্য জানান, লিপির বাসা ওই বাড়ির পাশেই। সকালে যখন বাড়িটিতে বিস্ফোরণ হয়, তখন সেখান থেকে দেয়ালের ইট এসে লিপির মাথায় পড়েছে।উল্লেখ্য, এদের মধ্যে স্বপন রাজবংশী পেশায় ঝালমুড়ি বিক্রেতা। থাকেন ওই এলাকাতেই। সকালে ওই বাড়ির পাশের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি। তখন বিস্ফোরণে ইট এবং সাটার ভেঙে এসে তার মাথায় পড়েছে বলে জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরের গ্যাস সিলিন্ডারের আগুনে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৪

গাজীপুরের গ্যাস সিলিন্ডারের আগুনে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৪

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে নিহত ৩

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে নিহত ৩

ভাসানচরে রোহিঙ্গাক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৯

ভাসানচরে রোহিঙ্গাক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৯

মন্তব্য করুন