জগন্নাথপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

জগন্নাথপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

জগন্নাথপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

জগন্নাথপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশ এক বিশেষ অভিযানে ৯১ বোতল ভারতীয় মদসহ শিবু দাস (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।৬ মার্চ বুধবার দুপুরে জগন্নাথপুর সদর বাজারের পশ্চিম এলাকা থেকে তাকে আটক করা হয়।শিবু দাস উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের বাবুল দাসের পুত্র।জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টোর মিজানুর রহমানের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারের পশ্চিম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২৪ বোতল ভারতীয় মদসহ গাড়ির চালক মাদক কারবারি শিবু দাসকে আটক করা হয়।বিকেলে তার দেয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে সাব ইন্সপেক্টোর জিয়া উদ্দিন ও সাব ইন্সপেক্টোর মিজানুর রহমানের সহায়তায় সঙ্গীয় পুলিশ দল দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শিবু দাসের বসতঘরে ও ঘরের পাশে গর্তকরে মাটির নিচে গোপন লুকিয়ে রাখা আরও ৬৭ বোতল অফিসার চয়েসসহ নানা ব্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে।জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, দুই দফায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৯১ বোতল মদ জব্দ ও মাদক ব্যবসায়ী শিবু দাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সিদ্ধিরগঞ্জের মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জের মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জের মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জের মাদক কারবারি আটক

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা উদ্ধার, কথিত সাংবাদিকসহ আটক ১৩

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা উদ্ধার, কথিত সাংবাদিকসহ আটক ১৩

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা উদ্ধার, কথিত সাংবাদিকসহ আটক ১৩

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা উদ্ধার, কথিত সাংবাদিকসহ আটক ১৩

মাদক কারবারে বাধা দিলেই খুন করে মরদেহ পুঁতে রাখতেন স্বপন

মাদক কারবারে বাধা দিলেই খুন করে মরদেহ পুঁতে রাখতেন স্বপন

মন্তব্য করুন