ফরিদপুরে রিকশাওলাদের রঙিন ছাতা বিতরণ

ফরিদপুরে রিকশাওলাদের রঙিন ছাতা বিতরণ

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ফরিদপুরে রিকশাওলাদের রঙিন ছাতা বিতরণ

ফরিদপুরে রিকশাওলাদের রঙিন ছাতা বিতরণ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: আন্তর্জাতিক শ্রমিক দিবসে তীব্র তাপদাহ মোকাবেলায় ফরিদপুরের রিকশা চালকদের মাঝে ছাতা, সুপ্রিয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন। প্রতিদিন কমপক্ষে দু’শো মানুষকে বিনামূল্যে এসব পানি ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে।১ মে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফরিদপুর শহরের রিকশা চালকদের হাতে ছাতা ও অন্যান্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আন্তর্জাতিক শ্রমিক দিবসে তীব্র তাপদাহ মোকাবেলায় রিকশা চালকদের একটি করে ছাতা, সুপেয় খাবার পানি ও ২ টি করে স্যালাইন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে শহরের রিকশাওয়ালাদের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব সামগ্রী দেওয়া হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।এর আগে তীব্র তাপদাহে জেলা প্রশাসন খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে শহরের জনতা ব্যাংকের  মোড়ে ও বাসস্ট্যান্ড এলাকায় খাবার পানি ও স্যালাইন বিতরণের উদ্বোধন করেন।এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার জানান, শ্রমিক দিবসে রিকশাওয়ালাদের জন্য তীব্র তাপদাহ মোকাবেলায় এসব উপকরণ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

কুরবানির সমস্ত গোশত বিলিয়ে দিলেন মুকসুদপুরের জিন্নাহ

কুরবানির সমস্ত গোশত বিলিয়ে দিলেন মুকসুদপুরের জিন্নাহ

ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, বাঁধা দেওয়ায় মেম্বারকে মারপিট

ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, বাঁধা দেওয়ায় মেম্বারকে মারপিট

কুষ্টিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

মন্তব্য করুন