ঘোড়াঘাটে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

ঘোড়াঘাটে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ঘোড়াঘাটে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

ঘোড়াঘাটে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাহিনুর ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।১৩ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর শৌলা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।শাহিনুর ইসলাম উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত সুবিদের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর শৌলা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি চলাকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপরে চেকপোস্ট স্থাপন করা হয়। দিনাজপুরের দিক থেকে আসা নম্বরবিহীন মোটরসাইকেল আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ শাহিনুর ইসলামকে আটক করে। এসময় অপর একজন পালিয়ে যায়।এ প্রসঙ্গে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক উদ্ধার ও পুলিশের ডিউটি চলাকালে শাহিনুর ইসলাম নামে একজনের শরীর তল্লাশি করে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যারা আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। শাহিনুর এ ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসতেন।এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

মন্তব্য করুন