বদলগাছীতে ভিজিএফের চাল নিয়ে মেম্বার-চেয়ারম্যানের মারামারি, আহত ৩

বদলগাছীতে ভিজিএফের চাল নিয়ে মেম্বার-চেয়ারম্যানের মারামারি, আহত ৩

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বদলগাছীতে ভিজিএফের চাল নিয়ে মেম্বার-চেয়ারম্যানের মারামারি, আহত ৩

বদলগাছীতে ভিজিএফের চাল নিয়ে মেম্বার-চেয়ারম্যানের মারামারি, আহত ৩

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় ভিজিএফের চাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মেম্বার-চেয়ারম্যানের মারামারির ঘটনায় চেয়ারম্যান-সচিবসহ ৩ জন আহত হয়েছেন।মথুরাপুর ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের নেতৃত্বে (ইউপি) চেয়ারম্যান মাসুদ রানার উপর অতর্কিত হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। এ সময় ইউপি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর এবং লক্ষাধিক টাকাসহ মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন চেয়ারম্যান।২ এপ্রিল মঙ্গলবার দুপুরে মথুরাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর আহত ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও সহকারী সচিব আরিফুলকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে একই ঘটনায় আহত মেম্বার আনিসুর ফারুককে তার সমর্থকরা চিকিৎসার জন্য হাসপাতালে নেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মথুরাপুর ইউপির ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

গাংনীতে সাপের কামড়ে স্কুল ছাত্র আহত

গাংনীতে সাপের কামড়ে স্কুল ছাত্র আহত

শিবালয়ে পুত্রবধুর লাঠির আঘাতে শাশুড়ি আহত

শিবালয়ে পুত্রবধুর লাঠির আঘাতে শাশুড়ি আহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৮

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৮

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২টি গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২টি গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

মন্তব্য করুন