মানিকগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

মানিকগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গোলাইডাঙ্গা বাস্তা গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ ও গলা কেটে হত্যার দায়ে মো. লোকমান হোসেন নামে ১ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ১৫ নভেম্বর বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম তানিয়া কামাল।মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রোকমান হোসেন ওরফে লোকমান মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের মো. আমোদ আলীর ছেলে।আদালত ও মামলা সূত্রে জানা যায়, ঘরে কেউ না থাকার সুযোগে ২০১৯ সালের ৫ ডিসেম্বর ছমিরনকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে লোকমান। এ ঘটনায় স্থানীয়রা লোকমানকে আটক করে পুলিশে দেয়।বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষে আইনজীবী একেএম নূরুল হুদা রুবেল জানান, এ ঘটনায় ছমিরনের ভাইয়ের বউ সুমি ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর বাদী হয়ে সিংগাইর থানায় ১ টি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুস সাত্তার মিয়া তদন্ত শেষে লোকমানকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে তার সংশিষ্টতা পাওয়ায় আসামী মো. লোকমান হোসেন ওরফে লোকমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (২) ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শাহিনুর ইসলাম।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঈদগড়ে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদগড়ে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

ফরিদপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, আহত ১, আটক ২

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, আহত ১, আটক ২

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, আহত ১, আটক ২

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, আহত ১, আটক ২

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মন্তব্য করুন