ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যু শোকে মারা গেলেন পুত্রবধূও

ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যু শোকে মারা গেলেন পুত্রবধূও

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যু শোকে মারা গেলেন পুত্রবধূও

ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যু শোকে মারা গেলেন পুত্রবধূও

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যু সংবাদের শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। একই পরিবারের দু'জনের মৃত্যুর সংবাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যার পূর্বে উপজেলার পালশা ইউপির ওহিউড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত পুত্রবধূ স্থানীয় সানাউল হকের স্ত্রী। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে আনার সময় বাড়ির কাছাকাছি এসে রাস্তায় পড়ে গিয়ে সাহেব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ঠান্ডাজনিত কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে আধা ঘণ্টার ব্যবধানে শশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগম (৪৫) অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার জানান, স্থানীয় লোকজন ছমিরন বেগম নামের এক গৃহবধূকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাঙামাটি শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

রাঙামাটি শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

রাজীবপুরে দুই মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণ, অত্যাচার সইতে না পেরে বিষ পানে গৃহবধূর মৃত্যু

রাজীবপুরে দুই মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণ, অত্যাচার সইতে না পেরে বিষ পানে গৃহবধূর মৃত্যু

ভুল চিকিৎসায় কচুয়ার এক গৃহবধূর মৃত্যু

ভুল চিকিৎসায় কচুয়ার এক গৃহবধূর মৃত্যু

ভুল চিকিৎসায় কচুয়ার এক গৃহবধূর মৃত্যু

ভুল চিকিৎসায় কচুয়ার এক গৃহবধূর মৃত্যু

পাইকগাছায় স্বামী-শ্বশুরের বেদম প্রহারে দুই সন্তানের জননী আবেদার মৃত্যু

পাইকগাছায় স্বামী-শ্বশুরের বেদম প্রহারে দুই সন্তানের জননী আবেদার মৃত্যু

মন্তব্য করুন