আগুনে ছাই রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘরবাড়ি

আগুনে ছাই রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘরবাড়ি

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আগুনে ছাই রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘরবাড়ি

আগুনে ছাই রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘরবাড়ি

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনজিও সংস্থার কেন্দ্রসহ ক্যাম্পের ২ শতাধিক ঘর পুড়ে গেছে। ১ জুন শনিবার দুপুর ১টায় কক্সবাজারের উখিয়ার ১৩নং তাজনিমারখোলা ক্যাম্পের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এপিবিএন অধিনায়ক জানান, দুপুরে কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে।উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ২টার পর রামু স্টেশনের আরও ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আড়াই টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, এর আগেও ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মিভূত হয় ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়ায় কার্টুন ও জুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়ায় কার্টুন ও জুটের গোডাউনে আগুন

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

চৌদ্দগ্রামে বিধবার বাড়িঘরে হামলা-ভাঙচুর

চৌদ্দগ্রামে বিধবার বাড়িঘরে হামলা-ভাঙচুর

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত

মাগুরছড়া গ্যাসকূপে অগ্নিকাণ্ডের ২৭ বছরেও ক্ষতিপূরণ দেয়নি অক্সিডেন্টাল

মাগুরছড়া গ্যাসকূপে অগ্নিকাণ্ডের ২৭ বছরেও ক্ষতিপূরণ দেয়নি অক্সিডেন্টাল

মন্তব্য করুন