নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সাইনবোর্ডের চিশতিয়া বাউল সমিতির অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই। ওই ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইনবোর্ডের জাকির মিয়ার মালিকানাধীন রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিস্ফোরণের ওই ঘটনায় কেউ আহত হননি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরের গ্যাস সিলিন্ডারের আগুনে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৪

গাজীপুরের গ্যাস সিলিন্ডারের আগুনে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৪

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে নিহত ৩

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে নিহত ৩

ভাসানচরে রোহিঙ্গাক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৯

ভাসানচরে রোহিঙ্গাক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৯

মন্তব্য করুন