মানিকগঞ্জে খেজুর গাছের চারা রোপণ

মানিকগঞ্জে খেজুর গাছের চারা রোপণ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

মানিকগঞ্জে খেজুর গাছের চারা রোপণ

মানিকগঞ্জে খেজুর গাছের চারা রোপণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঐহিত্যবাহী হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে এবং হাজারী গুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে।৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে ও কাউন্সিলর তছলিম হৃদয়ের সৌজন্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথা সড়কের রাস্তার উভয় পাশের ১ হাজার খেজুর গাছের চারা রোপণ করা হয়। এরপর খেজুর গাছ রক্ষায় ও হাজারী গুড়ের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, লোক সঙ্গীত আর হাজারী গুড় মানিকগঞ্জের প্রাণের সুর এই স্লোগানে হাজারী গুড়কে জেলার ব্যান্ডিং করা হয়েছে। এ গুড়ের উৎপাদন ও মান ধরে রাখতে জেলায় ৫ লাখ খেজুর গাছ রোপণের উদ্যোগ করা হয়েছে।তিনি বলেন, ইতোমধ্যে সারাজেলায় ১ লাখের বেশি খেজুর গাছ রোপণ করা হয়েছে। ঐতিয্যবাহী এ গুড়কে ধরে রাখতে সকলকে বেশি বেশি করে খেজুর গাছ রোপণের পরামর্শ দেয়া হয়েছে।তিনি আরও বলেন, মানিকগঞ্জে ১০ লক্ষ মানুষ রয়েছে। প্রত্যেকে যদি একটা করে গাছ রোপণ করতো, তাহলে আজকে আমাদের এ সংকট হতো না। আমাদের গাছ নেই, রসও নেই। যে কারণে হাজারী গুড় উৎপাদন করতে পারছি না। কিন্তু সবাই ১টি করে খেজুর গাছ রোপণ করলে আমাদের সংকট আর থাকবে না। আমরা মৃত্যুর পরেও অমরত্ব লাভ করতে চাইলে সেটা কিন্তু বৃক্ষরোপণের মাধ্যমে সম্ভব।এ সময় মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে ও কাউন্সিলর তছলিম হৃদয়ের সঞ্চালনায় জেলা প্রশাসক রেহেনা আকতার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শাহিনা পারভীন ও পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মুরাদনগরে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ শুরু

মুরাদনগরে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ শুরু

মেহেরপুরের গাংনীতে ধানের চারা রোপণ

মেহেরপুরের গাংনীতে ধানের চারা রোপণ

সরিষাবাড়িতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

সরিষাবাড়িতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

দিনাজপুরে পাউবোর ১২ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণের উদ্যোগ

দিনাজপুরে পাউবোর ১২ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণের উদ্যোগ

মন্তব্য করুন