সিলেটে কোম্পানির কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

সিলেটে কোম্পানির কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সিলেটে কোম্পানির কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

সিলেটে কোম্পানির কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

সিলেট প্রতিনিধি: সিলেটে ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ কোম্পানির কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।১৯ নভেম্বর রোববার দুপুর ২টার দিকে মীরের ময়দান-সুবিদবাজার সড়কে পুলিশ অফিসার্স মেস সংলগ্ন আফজা সুইটস নামক দোকানের সামনে এ ঘটনা ঘটে।আহত এশফাক আহমদ বাবু সিলেট নগরের নেহার মার্কেটে অবস্থিত ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের কালেকশন অ্যান্ড রিকভারি অফিসার। তিনি নগরের বড়বাজার ১৪/এ বাসার বাসিন্দা।এ ঘটনায় রাতে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির সিএ টু এডমিন মেহেদী চৌধুরী।অভিযোগে তিনি উল্লেখ করেন, আহত এশফাক আহমেদ বাবু সিলেট নগরের আখালিয়াতে নেজাম স্টোর হতে ৫০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা নিয়ে জিন্দাবাজার নেহার মার্কেট কোম্পানির অফিসে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র দু’টি মোটরসাইকেলে চারজন যুবক বাবুকে বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এরপর বাবুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে জরুরি ভিত্তিতে তার শরীরে অস্ত্রোপচার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুমন কুমার বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের স্বত্বাধিকারী ইমরান আহমদ বলেন, দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারীতে টাকা ছিনতাই, আটক ২

রৌমারীতে টাকা ছিনতাই, আটক ২

রৌমারীতে টাকা ছিনতাই, আটক ২

রৌমারীতে টাকা ছিনতাই, আটক ২

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঝালকাঠিতে সাংবাদিককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেফতার ১

ঝালকাঠিতে সাংবাদিককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেফতার ১

মন্তব্য করুন