৪ দিনের ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ দিনের ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

৪ দিনের ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ দিনের ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৪ দিনের ব্যক্তিগত সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বার সফর।১৪ জানুয়ারি রোববার বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্র রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করেছে।সূত্রমতে, রাষ্ট্রপতি ১৫ জানুয়ারি সোমবার বেলা ১২টায় হেলিকপ্টারে পাবনার শহিদ আমিনউদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন এবং সরাসরি উঠবেন পাবনা সার্কিট হাউজে।রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শহর জুড়ে ব্যানার, ফেস্টুন, সুউচ্চ গেটসহ সেজেছে বর্ণিল সাজে এবং নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।এবারের সফরের সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি তার নিজ বাড়িতে সময় কাটানো, শহরের কেন্দ্রীয় কবরস্থান আরিফপুরে মা-বাবার কবর জিয়ারত, ডায়াবেটিক হাসাপাতালসহ তার দীর্ঘদিনের পরিচিত আড্ডার জায়গাগুলোতে সময় কাটাবেন। এছাড়াও পাবনা প্রেসক্লাবেও তিনি যে কোনোদিন সময় কাটাবেন।এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। রোববার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ফিলিস্তিনসহ দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ফিলিস্তিনসহ দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

স্বাধীনতা দিবস: স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবস: স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মন্তব্য করুন