মানিকগঞ্জে ১৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জে ১৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মানিকগঞ্জে ১৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জে ১৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।১০ অক্টোবর মঙ্গলবার মানিকগঞ্জ সদর থানার বেউথা এলাকার দায়াল ভরসা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়কের কাছ থেকে রাত পৌনে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. জুয়েল (৩৫) বেউথা এলাকার মৃত আ. হালিমের ছেলে, মো. সাগর (২৩) বড় সৌরন্ডীর মো. ইজ্জত আলীর ছেলে এবং মো. হৃদয় (২৪) একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তারা সকলে মানিকগঞ্জ সদর থানার বাসিন্দা।ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে এসআই রিপন নাগের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের হেরোইনসহ গ্রেফতার করে।মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জুয়েলের কাছ থেকে ৮০ গ্রাম, মো. সাগরের কাছ থেকে ৫০ গ্রাম ও মো. হৃদয় কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক

রাজশাহীতে হেরোইনসহ আটক ১

রাজশাহীতে হেরোইনসহ আটক ১

রাজশাহীতে হেরোইনসহ আটক ১

রাজশাহীতে হেরোইনসহ আটক ১

মন্তব্য করুন