ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল

ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল

ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্জ নায়েব আলী বিশ্বাস (৮২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। নায়েব আলী বিশ্বাসের ছোট ছেলে প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  ২০ জানুয়ারি শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন। শনিবার রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি নেতাকর্মীদের ভোটে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন।তার মৃত্যুতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সদ্য সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শহীদ ইন্তেকাল করেছেন

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শহীদ ইন্তেকাল করেছেন

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

মন্তব্য করুন