সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত দলের সর্দারের মৃত্যু!

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত দলের সর্দারের মৃত্যু!

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত দলের সর্দারের মৃত্যু!

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত দলের সর্দারের মৃত্যু!

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকিং করে জনতার গণপিটুনিতে মিলন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই যুবক ডাকাত দলের সর্দার।২২ জানুয়ারি সেমাবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকা তাকে গণপিটুনি দেয়া হয়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।নিহত মিলন ওই এলাকার বাসিন্দা কাশেমের ছেলে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ওই যুবক ডাকাত দলের সর্দার। সে আটিগ্রামসহ পুরো ওয়ার্ডজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এলাকার লোকজনকে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে বা বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকা পয়সা ডাকাতি করতো। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন। এরপর ২১ জানুয়ারি রোববার রাতে তার দলের দু’জন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করা হয়।তারা আরও বলেন, সোমবার দুপুর ১ টার পর একটি মোটরসাইকেলযোগে নিহত মিলন ও জনিসহ তিনজন সেই এলাকার স্থানীয় বাসিন্দা শাহজাহান (দুবাই শাজাহান)-কে দুটি রামদা নিয়ে হামলা করে। এসময় বিক্ষুদ্ধ স্থানীয় জনতা মসজিদের মাইকে ঘোষণা করে জড়ো হয়ে তাকে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে হাসপাতালে পাঠালে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, গণপিটুনির শিকার ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

দাগনভূঞায় দেশীয় অস্ত্রসহ নিজাম ডাকাত গ্রেফতার

দাগনভূঞায় দেশীয় অস্ত্রসহ নিজাম ডাকাত গ্রেফতার

ডিমলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

ডিমলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ২৬ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ২৬ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ২৬ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ২৬ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

কুমিল্লায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, স্ত্রীর দাবি পরিকল্পিত

কুমিল্লায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, স্ত্রীর দাবি পরিকল্পিত

মন্তব্য করুন